দুর্নীতি মামলায় আদালতে খালেদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৬, ১১:৪৭আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১২:৩৪

আদালতে খালেদা জিয়া
জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বকশীবাজারে অস্থায়ী ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে উপস্থিত হয়েছেন।

বিচারক আবু আহম্মেদ জমাদ্দার সকাল ১০.৩০ মিনিটে এজলাসে বসেন।বিচারক জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি  মামলার বাদী দুদকের উপ পরিচালক হারুন অর রশীদকে আসামি কাজী সলিমুল হক কামালের  আইনজীবী জেরা শুরু করেন।

এসময় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বড় মেয়ে যাফিয়া রহমান দাদীর ডান পাশে আদালতের এজলাসে বসে বিচার কার্যক্রম দেখছেন। এই প্রথম জিয়া পরিবারের কেউ খালেদা জিয়ার সঙ্গে আদালতে এসেছেন বলে বাংলা ট্রিবিউনকে জানান বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা সায়েরুল কবীর খান।তিনি আরও বলেন, ‘কোকোর পরিবার মালয়েশিয়া থেকে শীতের ছুটিতে ঢাকায় বেড়াতে এসেছে। 

উল্লেখ্য,  গত ১ ডিসেম্বর এ মামলায় আত্মপক্ষ সমর্থনে  খালেদা জিয়া তার বক্তব্য দেওয়া শুরু করেন। সেদিন তিনি আংশিক বক্তব্য দেন। সেদিনের বক্তব্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দুর্নীতির অভিযোগ সত্য নয় বলে আদালতকে জানান খালেদা জিয়া।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত এক কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনও বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি। জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

ওই মামলার অপর আসামিরা হলেন, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

এসআইটি/এপিএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম