প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফল প্রকাশ ২৯ ডিসেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৬আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৮

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফাইল ছবি পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল ২৯ ডিসেম্বর প্রকাশ করা হবে। ওই দিন বেলা পৌনে ১১টায় প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করা হবে। এরপর সচিবালয়ে বেলা ১টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বাংলা ট্রিবিউনকে ফল ঘোষণার তারিখ নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আনুষ্ঠানিক ফল ঘোষণার পর তা ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।’

একই দিন অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষার ফলও প্রকাশ করা হবে বলে এর আগে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক শিক্ষা সমাপনীতে এবার ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন এবং ইবতেদায়ি সমাপনীতে দুই লাখ ৯৯ হাজার ৭১৫ জনসহ মোট ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ শিক্ষার্থী অংশ নিয়েছে।  প্রাথমিকে ছাত্রসংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ৩২ জন এবং ছাত্রী ১৫ লাখ ৮৪ হাজার ৫৪১ জন।  ইবতেদায়িতে ছাত্র একলাখ ৫৭ হাজার ৩১৯ জন এবং ছাত্রী একলাখ ৪২ হাজার ৩৯৬ জন।

প্রাথমিক ও ইবতেদায়িতে দেশের বাইরে ১১টিসহ সারাদেশে ৭ হাজার ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠি হয়। গত ২০ নভেম্বর শুরু হয়ে এ পরীক্ষা শেষ হয় ২৭ নভেম্বর।

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯  এবং ইবতেদায়িতে এ পরীক্ষা শুরু হয় ২০১০ সালে। সমাপনী পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের প্রতি বছর বৃত্তি দেয় সরকার।

/এসএমএ/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম