স্বল্পোন্নত দেশের জন্য জাতিসংঘের টেকনোলজি ব্যাংক

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৬, ০২:১৭আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ০২:২৪

জাতিসংঘের লোগো স্বল্পোন্নত দেশগুলোর জন্য টেকনোলজি ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। শনিবার বাংলাদেশে জাতিসংঘের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, তুরস্কের গেবজিতে টেকনোলজি ব্যাংকটি স্থাপন করা হচ্ছে।

স্বল্পোন্নত দেশগুলোর প্রযুক্তিগত উন্নয়ন ত্বরান্বিত করতে জাতিসংঘের ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের একটি উদ্যোগ গ্রহণ করা হলো।

টেকনোলজি ব্যাংকের চার্টার অনুমোদন অনুষ্ঠানে ভাষণ দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। এ সময় তিনি বলেন, ‘এই চার্টার গ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক সদিচ্ছাই প্রতিফলিত হয়েছে।’

তিনি বলেন, এই উদ্যোগ অন্যান্য টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো বাস্তবায়নেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে; যা আধুনিক উন্নততর প্রযুক্তির সহজলভ্যতার ওপর নির্ভরশীল।

বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর সভাপতি হিসেবে টেকনোলজি ব্যাংক স্থাপনের ক্ষেত্র সক্রিয় ভূমিকা রেখেছে। এটি বাংলাদেশের জন্য একটি মাইলফলক অর্জন। জাতিসংঘের ১৯৩টি দেশের ইতিবাচক মনোভাব গঠন ও টেকনোলজি ব্যাংকের চার্টার গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের প্রতিনিধি দল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাধারণ পরিষদের সভাপতি তার ভাষণে এই ব্যাংক স্থাপনে সামগ্রিকভাবে বাংলাদেশের নেতৃস্থানীয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

এই ব্যাংক ৪৮টি স্বল্পোন্নত দেশের জন্য প্রযুক্তিগত সুযোগের নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে এসব দেশ আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে নিজেদের সামর্থ্য আরও বৃদ্ধি করতে পারবে। টেকনোলজি ব্যাংক স্থাপনের মাধ্যমে প্রথম টেকসই উন্নয়ন লক্ষ্যও অর্জিত হলো।

এর আগে ব্যাংকটি গঠনের জন্য জাতিসংঘের মহাসচিব ১৩ সদস্যবিশিষ্ট একটি গভর্নিং কাউন্সিল গঠন করেন। এই কাউন্সিল টেকনোলজি ব্যাংকের চার্টার প্রণয়ন করে। ব্যাংকের পরিকল্পনা তৈরি, বার্ষিক কর্মসূচি, পরিচালন নীতিমালা, গাইডলাইন ও বাজেট প্রণয়ন করার দায়িত্বেও থাকবে এই কাউন্সিল।

টেকনোলজি ব্যাংককে সহায়তা করার জন্য জাতিসংঘ মহাসচিবের তত্ত্বাবধানে একটি তহবিল গঠন করা হয়েছে। এই ব্যাংককে এগিয়ে নেওয়ার জন্য এই তহবিল সদস্য রাষ্ট্রগুলো এবং প্রাইভেট সেক্টরসহ সবাই অর্থ প্রদান করতে পারবে।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম