‘জেলা জজরা বৃহস্পতিবার ঢাকায় আসেন, আর রবিবার দুপুরে ফেরেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৬, ১১:৪০আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৪:০৫

‘জেলা জজরা বৃহস্পতিবার ঢাকায় আসেন, আর রবিবার দুপুরে ফেরেন’

জেলা জজদের সমালোচনা করছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, ‘অন্য জেলাতে জজদের জন্য বরাদ্দকৃত গাড়ি ঢাকার রাস্তায় দেখা যায়। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমি জানতে পেরেছি, জেলার দায়িত্বপ্রাপ্ত জজদের পরিবার ঢাকায় থাকে। তারা বৃহস্পতিবার ঢাকায় আসেন। আর রবিবার দুপুরে ফেরেন।’

রাজধীতে চলমান বিচার বিভাগীয় সম্মেলনের দ্বিতীয় দিনের ভাষণে তিনি একথা বলেন। সুপ্রিম কোর্টের অডিটোরিয়া সম্মেলনের দ্বিতীয় দিনের আয়োজন চলছে।   

জেলা পর্যায়ে কর্মরত বিচারকদের উপস্থিতিতে তিনি বলেন, ‘আমি শুনতে পাই কোনও কোনও জেলা জজ মধ্যাহ্ন বিরতির পর আদেও আদালতে বসেন না। কোনও কোনও জেলা জজ অনুমোদন ছাড়াই সরকারি গাড়ি নিয়ে ভ্রমণ করে।’

নাগরিকদের মানসম্মত সুবিচার নিশ্চিতকরণে কোনও সীমাবদ্ধতাই অজুহাত হতে পারে না বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, 'আপনাদের জন্য সুপ্রিম কোর্ট সব সময় সহযোগী হিসেবে পাশে থাকবে। আপনারা আমাকে আশাহত করবেন না।'
নিম্ন আদালতে প্রায় ২৭ লাখ মামলার জট আছে উল্লেখ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘অনিষ্পন্ন মামলার এই বোঝা আদালত ব্যবস্থাপনাকে গতিহীন করতে পারে। মামলার ব্যয় বাড়িয়ে দিতে পারে। এ কারণে মানুষ তার বিরোধকে আদালতে আনতে নিরুৎসাহিত হতে পারে। ফলে আইনের শাসনের প্রতি জনগণের আস্থা শিথিল হতে পারে।’
প্রসঙ্গত, শনিবার থেকে দুই দিনব্যাপী ‘জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৬’  শুরু হয়েছে।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম