রাজধানীর দক্ষিণখানের আশকোনার জঙ্গি আস্তানার ছবি প্রকাশ করা হয়েছে। রবিবার সকালে ওই বাড়িতে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোসাল টিম কাজ শুরু করে। দ্বিতীয় দিনের এ অভিযানে পাঁচটি গ্রেনেড ও দুইটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়। অভিযান শেষে সেখানকার কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সিটিটিসি ইউনিট দক্ষিণখান থানার পূর্ব আশকোনার ৫০ নম্বর বাড়িতে অভিযান চালায়। অভিযানে এক নারী ও এক কিশোর জঙ্গি নিহত হয়েছে। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেছে দুই নারী ও তাদের দুই সন্তান। নিহত নারী জঙ্গির আত্মঘাতী বোমা বিস্ফোরণে আহত হয় তার শিশুকন্যা। ওই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছবি: আমানুর রহমান রনি
/এআরআর/এসএনএইচ/








