আশকোনা থেকে উদ্ধার করা জঙ্গির লাশ ঢামেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৬, ০১:১৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ০১:৩৯

রাজধানীর দক্ষিণখানে আশকোনার জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত আফিফ কাদেরীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে দক্ষিণখান থানার এএসআই ফয়সাল তার লাশ ঢামেকে নিয়ে আসেন। আশকোনা থেকে উদ্ধার করা জঙ্গির লাশ ঢামেকে

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকালে লাশের ময়নাতদন্ত হবে।

এর আগে আশকোনার জঙ্গি আস্তানা থেকে রবিবার রাত পৌনে ১০টায় নিহত জঙ্গি আসিফের লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, আফিফ আজিমপুরে জঙ্গি আস্তানায় নিহত জঙ্গি নেতা তানভীর কাদের সিদ্দিকীর ছেলে। সে আগেই জঙ্গি নেতা মইনুল ইসলাম মুসার সঙ্গে হিজরত করেছিল। মুসা নব্য জেএমবির প্রধান না হলেও অন্যতম প্রধান নেতা।

উল্লেখ্য, গত শুক্রবার রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সিটিটিসি ইউনিট দক্ষিণখান থানার পূর্ব আশকোনার ৫০ নম্বর বাড়িতে অভিযান চালায়। অভিযানে এক নারী ও এক কিশোর জঙ্গি নিহত হয়েছে। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেছে দুই নারী ও তাদের দুই সন্তান। নিহত নারী জঙ্গির আত্মঘাতী বোমা বিস্ফোরণে আহত হয় তার শিশুকন্যা। ওই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/আরজে/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম