মানবতাবিরোধী অপরাধীর ছেলেকে সরকারের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৬, ১৩:০৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৩:১১





জঙ্গি-রাজাকার নির্মূল মঞ্চ মানববন্ধন মানবতাবিরোধী অপরাধী আব্দুল মান্নানের ছেলে সাব্বির আহমেদ মোমতাজিকে সরকারি বিভিন্ন পদ থেকে অপসারণের  দাবি করেছে জঙ্গি-রাজাকার নির্মূল মঞ্চ। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভাঙনাহাটি গ্রামের আব্দুল মান্নান একাত্তরে শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। এলাকায় তিনি রাজাকার বাহিনী গঠন করে পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় মুক্তিযোদ্ধা পরিবার এবং নিরীহ মানুষের ওপরে ব্যাপক নির্যাতন চালান। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর ২১/২২ ডিসেম্বর তাকে রাজেন্দ্রপুর চৌরাস্তায় মুক্তিযোদ্ধারা গণপিটুনী দিয়ে এবং গুলি করে হত্যা করে।

বক্তারা বলেন, এই কুখ্যাত রাজাকারের ছেলে সাব্বির আহমেদ মোমতাজী বর্তমানে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক ট্রাস্ট ফান্ডের সদস্যসহ বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে নিয়োজিত।

বক্তারা বলেন, সাব্বির আহমেদের কাছে মাদ্রাসা বোর্ড, মাদ্রাসা অধিদফতর এবং আরবি বিশ্ববিদ্যালয় জিম্মি হয়ে আছে। তার কাছে প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষকরা নিগৃহীত হচ্ছেন। এ সময় বক্তারা মানবতাবিরোধী অপরাধীদের সন্তানদের সরকারি দায়িত্বে না রাখতে প্রধানমন্ত্রীর  ঘোষণা অনুযায়ী রাজাকার কমান্ডারের ছেলে সাব্বির আহমেদ মোমতাজীকে সরকারি বিভিন্ন পদ থেকে অপসারণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, অধ্যক্ষ মোমতাজ উদ্দিন মুর্তজা, জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।

/আরএআর/ এমএনএইচ/




সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম