মঙ্গোলিয়াকে আপটা’র সদস্য করতে মন্ত্রিসভার অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৬, ১৪:১৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৮:১৯





এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট (আপটা) –এর দ্বিতীয় সংশোধনী অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই অনুমোদনের ফলে আপটা’র নতুন সদস্য হচ্ছে মঙ্গোলিয়া। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অনুমোদন দেওয়া এ চুক্তির সংশোধনে নতুন সদস্য মঙ্গোলিয়া যুক্ত হচ্ছে। আপটা’র বর্তমান সদস্য দেশ ছয়টি। বর্তমানে সদস্য দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, লাওস ও শ্রীলঙ্কা। নতুন এ সদস্য নিয়ে আপটা’র সদস্য সংখ্যা দাঁড়াবে সাতটিতে।’
মন্ত্রিপরিষদ সচিব জানান, মঙ্গোলিয়ায় ৩৩৩টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে সদস্য দেশগুলো।
মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘সংশোধনী এনে নতুন প্রস্তাব করা হচ্ছে মঙ্গোলিয়াকে সদস্য অন্তর্ভুক্ত করার। সদস্য দেশগুলোর মধ্যে মঙ্গোলিয়া ৩৩৩টি পণ্যে শুল্ক ছাড় দেবে ১০ থেকে ৩০ শতাংশ।’
মন্ত্রিপরিষদ সচিব জানান, সাধারণ তালিকায় সব সদস্য দেশের জন্য ৫৯৮টি পণ্যে ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত শুল্ক ছাড়ের সুযোগ দেওয়া হবে। আর স্পেশাল লিস্ট ফর এলডিসি’র (স্বল্পোন্নত দেশ) জন্য অতিরিক্ত আরও চারটি পণ্যে শুল্ক ছাড় দেওয়া হবে ২০ থেকে ৫০ শতাংশ। বাংলাদেশ থেকে মোট ৬০২টি পণ্যের শুল্ক ছাড়ের সুযোগ দেওয়া হবে সদস্য দেশগুলোতে।
সচিব আরও জানান, চীন সাধারণ তালিকায় দুই হাজার ১৯১টি পণ্যে ৫ থেকে ১০০ শতাংশ সুবিধা দেবে। আর এলডিসির জন্য ১৮১টি পণ্যে সাড়ে ১২ শতাংশ ছাড় দেবে।
ভারত দুই হাজার ৩৩৪টি পণ্যে শুল্ক সুবিধা দেবে ৫ থেকে ১০০ শতাংশ। আর এলডিসির জন্য ১৪ থেকে ১০০ শতাংশ শুল্ক ছাড়া দেবে ভারত।
দক্ষিণ কোরিয়া দুই হাজার ৭৯৬টি পণ্যে শুল্ক ছাড় দেবে ১০ থেকে ৫০ শতাংশ। এলডিসির জন্য ৯৬১টি পণ্যের ছাড় দেবে ২০ থেকে ১০০ শতাংশ।
একইভাবে শ্রীলংকা ৫৮৫টি পণ্যে শুল্ক ছাড় দেবে। আর এলডিসির জন্য ৭৫টি। এছাড়া লাওস ৯৯টি পণ্যে ২০ থেকে সাড়ে ৩৭ শতাংশ ছাড় দেবে।
আপটা সম্পর্কে সচিব বলেন, ‘১৯৭৫ সালে ব্যাংককে বাণিজ্য চুক্তির পর ২০০৫ সালে আপটা নামকরণ করা হয়। এটা ব্যাংকক এগ্রিমেন্ট নামে পরিচিত। যদিও ব্যাংককের সদস্য নয়।
/এসএমএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের