‘কোনও কোনও আইনজীবী করদাতাদের ভয় দেখান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৬, ১৮:০৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৯:০৯






জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, ‘কোনও কোনও আইনজীবী আছেন, যারা করদাতাদের ভয় দেখিয়ে এনবিআর থেকে দূরে রাখেন। ওইসব আইনজীবী করবান্ধব পরিবেশকে নষ্ট করছে।’
সোমবার কাকরাইলস্থ আইডিইবি ভবনে বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজিত মতবিনিময় সভা ও রাজস্ব সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় আশা প্রকাশ করে নজিবুর রহমান বলেন, ‘কর আইনজীবীরা করদাতাদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবেন।’
তিনি বলেন, ‘দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ড পার্টনারশিপ হিসেবে কাজ করবে। এই পার্টনারশিপ দুর্নীতির বীজ উৎপাটনে সহায়তা করবে। ইতোমধ্যে যারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে তাদেরকে প্রতিরোধ করতে হবে।’

তিনি উল্লেখ করেন, এখন থেকে আমরা দুর্নীতি প্রতিরোধ করবো, আবার দুর্নীতি নিরাময়ে প্রতিশোধকও দেবো।

আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের কাছে কারও দুর্নীতির খবর জানা থাকলে সঙ্গে সঙ্গে এনবিআর অথবা দুদককে জানাবেন।’

করদাতারা যেন মামলা-মোকদ্দমায় না গিয়ে বিকল্পভাবে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আয়কর সংক্রান্ত সমস্যার সমাধান করেন সে বিষয়ে পরমার্শ দেন তিনি।

আইনজীবী এবং এনবিআরের সমন্বয়ে একটি স্থায়ী পরামর্শমূলক কমিটি গঠনের কথা বলেন এনবিআর চেয়ারম্যান। ওই কমিটি করদাতার সংখ্যা ও আয়কর রিটার্নের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে। পাশাপাশি কমিটি আয়কর সংক্রান্ত মামলার জট কমানো নিয়েও কাজ করবে।

এছাড়া প্রত্যেক বিভাগীয় শহরে আয়কর আইনজীবীদের সঙ্গে এনবিআরের রাজস্ব সংলাপ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এনবিআর সদস্য (ট্যাক্সেস লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে রাজস্ব সংলাপে আরও বক্তব্য রাখেন এনবিআর সদস্য মীর মুস্তাক আলী, আবদুর রাজ্জাক, বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল হুদা, মহাসচিব এম এ গফুর মজুমদার, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্বাস উদ্দীন প্রমুখ।

৬৪ জেলা থেকে আসা জেলা বার কাউন্সিলরের প্রতিনিধিরা এই রাজস্ব সংলাপে অংশ নেন।

/জিএম/এআর/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম