শেষ হলো জেলা পরিষদ নির্বাচনের প্রচারণা, বুধবার ভোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৮আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ০৮:২৫

জেলা পরিষদ নির্বাচন বুধবার সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। সোমবার মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনি প্রচার-প্রচারণা। রবিবার মধ্যরাত থেকে ভোট কেন্দ্রের আশপাশের এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে নিষিদ্ধ হচ্ছে আরও সাত ধরনের যান চলাচল।
অন্যান্য সব নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৮ঘণ্টা ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের সময় থাকছে ৫ ঘণ্টা। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইলেকটোরাল কলেজ পদ্ধতির এই নির্বাচনে ভোটার কম হওয়ার কারণেই ভোটগ্রহণের সময় কমানো হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। জেলা পরিষদ নির্বাচনে প্রতিটি কেন্দ্র তথা ওয়ার্ডে গড়ে ভোটার সংখ্যা ৬৯টি।
পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদে আগামী ২৮ ডিসেম্বর (বুধবার) নির্বাচন হতে যাচ্ছে। এসব জেলার মধ্যে ২২টিতে চেয়ারম্যান পদে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের সকলেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। ফলে ৩৯টি জেলায় চেয়ার‌ম্যান পদে ভোট হবে। এসব জেলায় ১২৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ সদস্য পদে ২ হাজার ৯৮৫ জন ও সংরক্ষিত (নারী) সদস্য পদে ৮০৫ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সাধারণ সদস্য পদে ১৩৯ ও সংরক্ষিত সদস্য পদে ৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন।

চেয়ারম্যান ছাড়াও প্রতিটি জেলায় ১৫ জন সাধারণ সদস্য ও পাঁচজন নারী সদস্য নির্বাচিত হবেন। জেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে প্রতিটি জেলাকে ১৫টি সাধারণ ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। ৬১ জেলায় ৯১৫টি সাধারণ ওয়ার্ড ও ৩০৫টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। প্রতিটি ওয়ার্ডে একটি করে ভোট কেন্দ্র থাকবে। সেই হিসাবে ভোটকেন্দ্র থাকছে ৯১৫টি ও ভোটকক্ষ থাকছে এক হাজার ৮৩০টি।

বাংলাদেশে এই প্রথম জেলা পরিষদ নির্বাচনে সরাসরি ভোট গ্রহণ হবে না। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত জনপ্রতিনিধিরাই শুধু ভোট দেবেন। প্রত্যেক জেলার অন্তর্ভুক্ত সিটি করপোরেশনের (যদি থাকে) মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ইউপির চেয়ারম্যান ও সদস্যরা ভোট দেবেন।

জেলা পরিষদে মোট ভোটার রয়েছেন ৬৩ হাজার ১৪৩ জন। এর মধ্যে পুরুষ ৪৮ হাজার ৩৪৩ জন ও নারী ১৪ হাজার ৮০০ জন।

জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ও সংসদের বাইরে থাকা দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এ নির্বাচন বর্জন করেছে। ফলে অনেকটাই একতরফা হচ্ছে এ নির্বাচন। এতে বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও দলটির বিদ্রোহী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

ইএইচএস/ এপিএইচ/
আরও পড়ুন: 
জেলা পরিষদ নির্বাচনে এরশাদের ‘না’

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম