সাংবাদিক নাজমুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৬, ১৩:১২আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৩:১২

একুশে টিভি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা আশুলিয়ার তৈরি পোশাক শিল্পে অরাজকতা তৈরিতে সহায়তা আর শ্রমিকদের উস্কানি দেওয়ার অভিযোগে বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার  ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এ রিমন্ড মঞ্জুর করেন।

গত শনিবার ডিবি উত্তরের ইন্সপেক্টর আব্দুল আউয়াল সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে নিবীড়ভাবে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন নাজমুলের পক্ষের আইজীবীরা।

আদালতে নাজমুলের পক্ষে ছিলেন ঢাকা বারের সভাপতি আইনজীবী সাইদুর রহমান মাণিক, বাংলাদেশ প্রতিদিনের আদালত প্রতিবেদক তুহিন হাওলাদারসহ আরও অনেকে।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর রাতে আশুলিয়ার বাইপাইল থেকে গ্রেফতার করা হয় নাজমুলকে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদের জন্যে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ সময় নাজমুল হুদার বাড়ি থেকে তার মোবাইল ফোন, ল্যাপটপ ও ব্যক্তিগত গাড়িটি জব্দ করা হয়।

/ইউআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম