এ মুহূর্তে পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর সুযোগ নেই: শ্রমপ্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৬, ১৩:৩১আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৩:৩১

শ্রমপ্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এ মুহূর্তে পোশাক শ্রমিকদের নতুন করে বেতন বাড়ানোর কোনও সুযোগ নেই। তিন বছর আগে তাদের জন্য নূন্যতম মজুরি পাঁচ হাজার তিনশ টাকা করা হয়।  ওই ঘোষণার পাঁবছর পূর্ণ হলে শ্রমিকদের বেতন বাড়ানোর প্রস্তাব বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শ্রমপ্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত গার্মেন্টস বিষয়ক ক্রাইসিস কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় শ্রম সচিব মিখাইল শিপারসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে মুজিবুল হক চুন্নু বলেন, ‘আশুলিয়ার স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে ওই এলাকায় বাড়ি ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি অঞ্চল ভিত্তিক সিদ্ধান্ত, এটা সারা দেশের সিদ্ধান্ত নয়। সরকার সিদ্ধান্ত নিলে সারা দেশের জন্যই নেবে।’

তিনি আরও বলেন, ‘কারা শ্রমিকদের আন্দোলনে উস্কানি দিচ্ছে তার রহস্য উদঘাটনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। যারা সরকারের ভালো চাই না তাদের ইন্ধন থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’

শ্রমপ্রতিমন্ত্রী বলেন, ‘বেতন বাড়ানোর জন্য আনুষ্ঠানিক কোনও প্রস্তাব পাইনি। ৫৩০টি ট্রেড ইউনিয়ন, ৪৩ টি ট্রেড ফেডারেশন দেশে চালু আছে।  তাদের কারও কাছ থেকে কোনও আবেদন জানানো হয়নি। তবে কেউ ব্যক্তিগতভাবে আবেদন করলে তার দায় আমাদের না।’

তিনি বলেন, ‘শ্রমিকদের যারা ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছে তাদের খোঁজা হচ্ছে। শ্রম আইন অনুযায়ী কারখানার মালিক যেকোনও সিদ্ধান্ত নিতে পারেন। এর বাইরে মালিকরা শ্রমিকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিয়েছে কিনা তা আমার জানা নেই। আমি এ বিষয়ে কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবো।’

তিনি আরও বলেন, ‘তিন বছর আগে ও ওয়েজবোর্ড ঘোষণা করা হয়েছে তার শতভাগ কার্যকর করা হয়েছে।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম