নির্বাচনে টাকা ব্যয়ের বিষয়টি অস্বীকার করা যাবে না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৯

ওবায়দুল কাদের দেশে নির্বাচনের সময় প্রার্থীদের টাকা ব্যয়ের বিষয়টি অস্বীকার করার উপায় নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচনে টাকার যে একটা ভূমিকা আছে এটা অস্বীকার করার কোনও উপায় নেই। নির্বাচন কমিশন প্রার্থীদের টাকা খরচের বিষয়টি নির্ধারণ করে দিয়েছে। তবে ওই সীমাটা অনেক ক্ষেত্রেই লঙ্ঘিত হচ্ছে।’

মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘পৃথিবীর সব দেশে নির্বাচনের আগে কালো টাকার ছড়াছড়ি হয়। বাংলাদেশেও জেলা পরিষদ নির্বাচনে নির্বাচনি প্রার্থীরা অতিরিক্ত টাকা ব্যয় করছেন বলে খবর আছে। তবে নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে।’

এ সময় তিনি জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের আচরণ বিধি অনুযায়ী সব মন্ত্রী-এমপিদের এলাকা ছেড়ে চলে আসার অনুরোধ জানান।

জেলা পরিষদ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন? প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ নির্বাচনে আমরা দলীয় মনোনয়ন দেয়নি। তবে অনেককেই সমর্থন দিয়েছি। এই সমর্থনের বাইরে কেউ যদি প্রতিদ্বন্দ্বীতা করে তাহলে তাদের আমরা নিষেধ করতে পারি না। কারণ নির্বাচন করার অধিকার সবার আছে। তাদের দলীয় প্রার্থীতা প্রত্যাহারের জন্য চাপাচাপি করিনি, তবে অনেককেই অনুরোধ করেছি।’

সম্প্রতি জঙ্গি আস্তানায় অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘জঙ্গিদের আত্মঘাতী হওয়ার নতুন ধরন বা কৌশল নিয়ে আমরা উদ্বিগ্ন, তবে শঙ্কিত নই। জঙ্গিদের আত্মঘাতী হওয়ার এ নতুন কৌশল আমাদের সতর্ক হওয়ার নতুন বার্তা।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক