দুর্নীতি প্রতিরোধ ছাড়া সুষম উন্নয়ন সম্ভব নয়: দুদক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৬, ১৮:১৬আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৮:১৬

সমন্বিতভাবে দুর্নীতি প্রতিরোধ ছাড়া সুষম উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মঙ্গলবার কুমিল্লায় বার্ডের (বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট) ‘ইনসার্চ ২০১৬: থার্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেটিভ রিসার্চ কনফারেন্স অন ডেভেলপমেন্ট, গভর্নেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন’ শীর্ষক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কনফারেন্সে ইকবাল মাহমুদসহ অন্যরা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল মাহমুদ বলেন, ‘মাত্র ১০ ভাগ ধনী মানুষ প্রায় ৮৫ ভাগ সম্পদ ভোগ করছে। কিন্তু সামাজিক উন্নয়ন হচ্ছে প্রতিটি মানুষের উন্নয়ন চেষ্টার সমন্বিত ফলাফল। বৈষম্যমূলক যেকোনও উন্নয়নই টেকসই উন্নয়ন হতে পারে না।’ ক্ষমতা আর অবৈধ সম্পদ ভোগ করতে পৃথিবীতে নির্যাতনকারীরা যুগে যুগে নির্যাতিতদের ওপর নির্যাতন করে আসছে বলেও জানান তিনি।

ইকবাল মাহমুদ আরও বলেন, ‘প্রাতিষ্ঠানিক সক্ষমতার দুর্বলতাই দুর্নীতির মূল কারণ। আর এই দুর্নীতি নির্মূল ছাড়া কোনও অবস্থাতেই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব নয়। দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন দক্ষ এবং জবাবদিহিমূলক আমলাতন্ত্র, কার্যকর বিচারিক প্রক্রিয়া, ট্রেড অ্যান্ড কমার্স রেগুলেশন, মৌলিক স্বাস্থ্য ও শিক্ষার নিশ্চয়তা।’

কনফারেন্সে অন্যদেরর মধ্যে বক্তব্য রাখেন- চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিয়ানজিন লি, কানাডার এমসি মাস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমেদ শফিকুল হক, অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. শরীফ আস-সাবের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক আ কা ফিরোজ প্রমুখ।

/আরজে/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম