তাঁতী লীগের সভায় হাতাহাতি, চেয়ার ভাঙচুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৯:৫০

তাঁতী লীগের সভায় হাতাহাতি, চেয়ার ভাঙচুর রাজধানীতে তাঁতী লীগের আলোচনাসভায় দু’পক্ষের মধ্যে হাতাহাতি এবং চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এ সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি সভায় যোগ দেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলোচনাসভার শুরুতে বক্তৃতা দেওয়া নিয়ে তাঁতী লীগের দু’পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।

এসময় ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী মারামারিতে জড়িয়ে পড়েন। কয়েকটি চেয়ারও ভাঙচুর করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শাহবাগ থানার পুলিশ উপস্থিত হয় ঘটনাস্থলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

এ ব্যাপারে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) আবু জাফর বাংলা ট্রিবিউনকে বলেন, মারামারির কথা জানতে পেরে আমরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক তাঁতী লীগের এক কর্মী জানান, কিছু দিন আগে তাঁতী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে যারা স্থান পাননি, তারা আজকের সভায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।
/আরএআর/এএআর/ আপ-এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম