বিদ্যুৎ খাতে দক্ষ জনবল তৈরিতে প্রতিষ্ঠিত হচ্ছে ‘বিপিএমআই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৬, ২০:৫০আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ২০:৫০

বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ খাতে প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি করতে ‘বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইন্সটিটিউট- বিপিএমআই’ নামে একটি স্বতন্ত্র আধুনিক প্রতিষ্ঠান করা হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির ২৭তম বৈঠকে এ তথ্য জানান হয়। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে ঘোড়াশাল ও পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করে স্থায়ী কমিটি। পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে বিদ্যুতের প্রিপেইড মিটারের দাম আদায়েও নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।
বৈঠকে জানানো হয়, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পরিচালন, কয়লা আমদানি, পরিবহন, পরিবেশগত ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় তদারকি ও নিয়ন্ত্রণ কাজে ২০২৪ সাল নাগাদ ২ হাজার জন এবং ২০৪১ সাল নাগাদ ৫ হাজার ৬০০ জন কারিগরী জনবলের প্রয়োজন হবে। এজন্য বুয়েট এবং অন্যান্য কারিগরী বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিদ্যুৎ খাতে প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরিতে ‘বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইন্সটিটিউট-বিপিএমআই’ গঠন প্রক্রিয়াধীন রয়েছে।
বর্তমানে ওপেন টেন্ডারের মাধ্যমে কেনা প্রতিটি ডিজিটাল মিটারের মূল্য প্রায় ১ হাজার ১০০ টাকা। এই অর্থ মাসিক ১০ টাকা হারে ১০ বছরে আদায় করা হয়। অন্যদিকে একটি প্রিপেইড মিটারের বাজার মূল্য প্রায় ৪ হাজার টাকা। প্রিপেইড মিটার কেনা হলে এ পরিমাণ অর্থ কিভাবে গ্রাহক থেকে আদায় করা হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা গ্রণয়নের উদ্যোগও গ্রহণ করা হয় বৈঠকে।

সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য মো. আতিউর রহমান আতিক, মো. আবু জাহির এবং নাসিমা ফেরদৌসী বৈঠকে অংশগ্রহণ করেন। বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও পল্লী বিদ্যুতের (আরইবি) চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ওএফ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম