‘ভূমিকম্প প্রতিরোধই এখন বড় চ্যালেঞ্জ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৬, ২১:১৮আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ২১:১৮

‘বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় যথেষ্ট অগ্রগতি অর্জন করতে পেরেছে। তাই মানুষ ও প্রাণিসম্পদের ক্ষয়ক্ষতি রোধে উল্লেখযোগ্য অর্জন দেখা যায়। তবে দুর্যোগ প্রতিরোধকারী দেশ হিসাবে বাংলাদেশকে গড়ে তুলতে এখন ভূমিকম্প মোকাবিলায় প্রাধান্য দিতে হবে।’ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ‘সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মারক বক্তৃতা- ২০১৬’ তে বক্তারা এসব কথা বলেন।

সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মারক বক্তৃতা স্মারক বক্তৃতায় এ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, ‘বহুমুখী ব্যবহার্য আশ্রয়কেন্দ্র নির্মাণ, আধুনিক আবহাওয়া পূর্বাভাসের ব্যবস্থা, স্বেচ্ছাসেবকের ভূমিকা মানুষ ও গবাদি পশুর প্রাণরক্ষা ব্যাপক ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা দিয়েছে। যদিও ভূমিকম্পের ক্ষেত্রে এদেশ বেশ উচ্চমাত্রার ঝুঁকিতে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘রিখটার স্কেলে ৭ বা তার অধিক মাত্রার ভূমিকম্পে শহরাঞ্চলে বহু হতাহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ভূমিকম্প প্রতিরোধই এখন বড় চ্যালেঞ্জ।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী মিলনায়তনে ‘টুওয়ার্ডস এ ডিজাস্টার রিজিলেন্ট ন্যাশন: বাংলাদেশ এক্সপেরিয়েন্স’ শীর্ষক এ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। জাতীয় ফেলোবৃন্দ, জাতীয় অধ্যাপক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এশিয়াটিক সোসাইটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

/ইউআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম