মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধা সদর উপজেলার আব্দুল জব্বার মণ্ডলসহ ছয় জনের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আগামী ১২ মার্চ দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
অন্য পাঁচ আসামি হলেন- জাছিজার রহমান ওরফে খোকা, আজগর হোসেন খান, মোন্তাজ আলী ব্যাপারী,আব্দুল ওয়াহেদ মণ্ডল ও মো. রনজু মিয়া। এদের মধ্যে শুধু রনজু মিয়া গ্রেফতার রয়েছেন। বাকি সবাই পলাতক।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন দুই বিচারপতির বেঞ্চ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের এই দিন ধার্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন মুন্নী।
গত ২১ ডিসেম্বর এই ছয় জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগসহ চারটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে চূড়ান্ত প্রতিবেদনে।
এপিএইচ/
আরও পড়ুন:
ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, কুমিল্লা মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা








