হলমার্কের সম্পত্তির মূল্য নির্ধারণের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৬, ১৯:৪৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৯:৫১

 

জাতীয় সংসদ বহুল আলোচিত হলমার্ক গ্রুপের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর বন্ধকী সম্পত্তির মূল্য নির্ধারণের  সুপারিশ করেছে অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি। এ লক্ষ্যে নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করা হয়।   দশম জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এই সুপারিশ করা হয়। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবদুল মতিন খসরু।

বৈঠকে হলমার্ক গ্রুপভুক্ত বন্ধকী সম্পত্তি ভাগ ভাগ করে দরপত্র আহ্বান ও হলমার্কের সম্পত্তির বিষয়ে গৃহীত ব্যবস্থা আগামী তিন মাসের মধ্যে কমিটিকে অবহিত করতে বলা হয়েছে।

সরকারি ব্যাংক থেকে যেকোনও প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাংকের আইনজীবীর অনুমোদন নেওয়া এবং সরকারি ব্যাংকগুলোর সব শাখাকে অনলাইন ব্যাংকিং চালুর সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে কমিটিকে জানানো হয়, হলমার্ক কেলেঙ্কারিসহ তৎকালীন সমসাময়িক ঘটনা বিবেচনায় নিয়ে ব্যাংক ব্যবস্থা অধিকতর নিরাপদ করার লক্ষ্যে ২০১৩ সালে ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধন করা হয়েছে। ব্যাংকের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, নিরীক্ষা পরিপালনের জন্য পরিচালনা পর্ষদকে দায়বদ্ধ করা হয়েছে। এছাড়া ব্যাংক ব্যবস্থার উন্নয়নে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক সময়ে সময়ে বিভিন্ন সার্কুলারের মাধ্যমে ব্যাকগুলোকে নির্দেশনা দিয়ে  আসছে।

কমিটির সদস্য আলহাজ মো. দবিরুল ইসলাম, আ. খ. ম জাহাঙ্গীর হোসাইন, শেখ ফজলে নুর তাপস, সুকুমার রঞ্জন ঘোষ, শাহানারা বেগম এবং মেজর জেনারেল (অব.)এটিএম আব্দুল ওয়াহাহব বৈঠকে অংশ নেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ভারপ্রাপ্ত সচিব, সোনালী ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদসহ অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

/ওএফ/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম