আলোচনায় আরও পাঁচটি দলকে আমন্ত্রণ জানালেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৬, ০০:৫২আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ০১:০৬

রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে আলোচনা করতে তৃতীয় পর্যায়ে আরও পাঁচটি রাজনৈতিক দলকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছে রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, ‘বৃহস্পতিবার পাঁচটি রাজনৈতিক দলের অফিসের ঠিকানায় আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী বছরের ৪ জানুয়ারি ন্যাশনাল আওয়ামী পার্টি এবং বাংলাদেশের সাম্যবাদী দল, ৫ জানুয়ারি কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, ৭ জানুয়ারি বিকল্পধারা বাংলাদেশ ও সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সঙ্গে আলোচনা করবেন।’

ইসি গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার জন্য রাষ্ট্রপতি এই উদ্যোগ নেন। গত ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি’র আলোচনার মধ্যে এ প্রক্রিয়া শুরু হয়। ইতোমধ্যেই জাতীয় পার্টি, এলডিপি, জাসদ, কৃষক শ্রমিক জনতা লীগ, ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট এবং ইসলামী ঐক্য জোটের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া আগামী ২ জানুয়ারি জাতীয় পার্টি (মঞ্জু) এবং ৩ জানুয়ারি বাংলাদেশ তরিকত ফেডারেশন ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আলোচনার তারিখ নির্ধারিত রয়েছে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ইসি’র মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষিতে রাষ্ট্রপতি এ সংলাপের উদ্যোগ নেন।

বঙ্গভবন সূত্র জানায়, আগামী জানুয়ারি মাসের মধ্য সময় পর্যন্ত এই আলোচনা অব্যাহত থাকবে এবং জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে।

সূত্র: বাসস

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম