প্রধানমন্ত্রী আজ ডট বাংলা ডোমেইনের উদ্বোধন করবেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৬, ০৮:৫৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ০৮:৫৮

ডট বাংলা ডোমেইন

দীর্ঘ প্রতীক্ষিত ডট বাংলা ডোমেইনের আজ শনিবার উন্মুক্ত করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ডোমেইনের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল দুপুরে তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ডট বাংলা ডোমেইনের উদ্বোধন করবেন।

রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দীর্ঘ প্রক্রিয়ার পর গত ৪ অক্টোবর বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দেওয়ার পর গ্রাহকদের মাঝে ডট বাংলা ডোমেইন বিতরণ শুরুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ডট বাংলা ডোমেইনের অধিকার পাওয়ার পর তারা এটি বিজয়ের মাস ডিসেম্বরে জনগণের জন্য উন্মুক্ত করতে চান।

কর্মকর্তারা জানান, বিটিসিএল ডোমেইনের জন্য দরখাস্ত আহ্বান করবে। তারা বলেন, আগ্রহী গ্রাহকেরা অনলাইনের মাধ্যমে ডট বাংলার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করবে। রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল কোম্পানি টেলিটক রেজিস্ট্রেশন ফি গ্রহণ করবে।

ইন্টারন্যাশনাল করপোরেশন অব অ্যাসাইন্ড ন্যামস অ্যান্ড নাম্বার্স (আইসিএএএন) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে ডট বাংলা (বাংলা) ইন্টারনেট ডোমেইন বরাদ্দ দেয়।

ভারতের পশ্চিমবঙ্গ এবং সিয়েরালিয়ন ডট বাংলা ডোমেইনের জন্য আবেদন করেছে। এর আগে আইসিএএনএন ডট বিডি অথবা বিডি হিসেবে বাংলাদেশের জন্য অপর একটি ডোমেইন বরাদ্দ দেয়। এখন থেকে বাংলা বাংলাদেশের নিজস্ব ইউনিকোড ডোমেইন লেভেল। বাংলা ওয়েব সাইটের জন্য এটা দ্বিতীয় শীর্ষ পযার্য়ের কান্ট্রি ডোমেইন (টিএলডি)। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম