মিয়ানমারের বিশেষ প্রতিনিধি আসছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৭, ১৬:১৮আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১৬:৩৫

বাংলাদেশ-মিয়ানমার রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনার জন্য মিয়ানমার একজন বিশেষ প্রতিনিধি পাঠানোর আগ্রহ ব্যক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘এ মাসে মিয়ানমারের প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন বিশেষ প্রতিনিধি আলোচনার জন্য ঢাকায় আসতে পারেন।’  

ওই কর্মকর্তা বলেন,  ‘আজ মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থান পররাষ্ট্র মন্ত্রণালয়ের  দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মঞ্জুরুল করিমের সঙ্গে দেখা করে বিশেষ প্রতিনিধি পাঠানোর বিষয়ে আলোচনা করেন।’ বিশেষ প্রতিনিধির আসার দিনক্ষণ নিয়ে আলোচনা হয়েছে বলেও ওই কর্মকর্তা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশে অবস্থিত মিয়ানমারের সব নাগরিককে ফেরত নেওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া গত মঙ্গলবার নাফনদীতে মিয়ানমার বাহিনীর গুলিতে চারজন বাংলাদেশি আহত হওয়ার ঘটনার পূর্ণ তদন্ত দাবি করেছে বাংলাদেশ।

গত অক্টোবরের ৯ তারিখের পর থেকে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর হামলার কারণে ৫০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এছাড়া আগে থেকেই ৩ থেকে ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বাস করছে।

/এসএসজেড/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম