মানবকণ্ঠের সম্পাদক হলেন আনিস আলমগীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৭, ১৮:৩২আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১৮:৩৫

আনিস আলমগীর দৈনিক মানবকণ্ঠের সম্পাদকের দায়িত্ব নিয়েছেন ইরাক যুদ্ধখ্যাত সাংবাদিক আনিস আলমগীর। আজ রবিবার (১ জানুয়ারি) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে পত্রিকাটিতে যোগ দিয়েছেন। এ সময় পত্রিকাটির সম্পাদকমণ্ডলীর প্রধান এবং আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া, মানবকণ্ঠের প্রকাশক জাকারিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরীসহ বিভিন্ন বিভাগীয় প্রধানরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
মানবকণ্ঠে যোগ দেওয়ার আগে আনিস আলমগীর এশিয়ান টিভির বার্তা প্রধানের দায়িত্ব পালন করেন। টক শো ‘টেবিল টক’-এর উপস্থাপনাও করতেন তিনি।
আনিস আলমগীর দৈনিক দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি আরটিভি ও বৈশাখী টিভির বার্তা প্রধান এবং চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। তাছাড়া দৈনিক আজকের কাগজ এবং ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার কূটনৈতিক রিপোর্টারের দায়িত্বও পালন করেছেন আনিস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক আনিস আলমগীর সাংবাদিকতার পাশাপাশি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ের শিক্ষক হিসেবে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠদান করে আসছেন। তার জন্ম চট্টগ্রামে।

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় শিশুর বস্তাবন্দি টুকরো করা লাশ উদ্ধার
পাবনায় শিশুর বস্তাবন্দি টুকরো করা লাশ উদ্ধার
মাফুশি না ধিগুরাহ? বাজেট ভ্রমণে কোন দ্বীপ আপনার জন্য ভালো
মাফুশি না ধিগুরাহ? বাজেট ভ্রমণে কোন দ্বীপ আপনার জন্য ভালো
একই হাসপাতালে আবারও আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
একই হাসপাতালে আবারও আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা?
চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা?
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার