ধূমপান নিরুৎসাহে বাংলা ট্রিবিউনকর্মীদের পুরস্কৃত করার ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৭, ২১:১৬আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ০৪:২৬

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

বাংলা ট্রিবিউন পরিবারের সদস্যদের ধূমপানে নিরুৎসাহী করতে পুরস্কার ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যারা এই সিদ্ধান্তে সাড়া দিয়ে ধূমপান ছেড়ে দেবেন, তাদের মূল বেতনের সঙ্গে প্রতিমাসে প্রণোদনা হিসেবে যোগ হবে বাড়তি অর্থ। এছাড়া, যারা কখনও ধূমপান করেন না তাদেরও এই পুরস্কার দেওয়া হবে। প্রতিষ্ঠানের এক অফিস নোটিশে এই ঘোষণা দেওয়া হয়।

নোটিশে জানানো হয়, ধূমপান থেকে বিরত না হলে ধূমপায়ীদের আর্থিক জরিমানা গুনতে হবে। এই নোটিশের পর এরই মধ্যে নিজ উদ্যোগে অনেকে ধূমপান ছেড়ে দিয়েছেন।
বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল বলেন, ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও ধূমপায়ীরা ধূমপান ছাড়তে পারেন না। কিন্তু জরিমানা ও প্রণোদনার ব্যবস্থা থাকলে তাদের অনেকেই ধূমপান ছাড়তে উৎসাহিত হবেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ধূমপান না ছাড়লে আগামীতে বার্ষিক ইনক্রিমেন্ট বন্ধের পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া, আগামীতে কোনও ধূমপায়ীকে বাংলা ট্রিবিউনে নিয়োগ দেওয়া হবে না।

/এআরআর/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম