আগামীকাল ৩ জানুয়ারি (মঙ্গলবার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হবে।
সারাদেশের ৪১৬টি কলেজের ১৬৪টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৩৩ হাজার ৭৯৬ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা জন্য যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠান সম্পাদনে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকের সহযোগিতা চেয়েছে।
/এসটি/








