এমপি লিটনের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৭, ১০:২৭আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৫:২৮

সংসদ ভবনে লিটনের জানাজা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামী লীগের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা পড়ান জাতীয় সংসদের ইমাম মাওলানা নুরুল ইসলাম। সোমবার সকাল ১০টার পর এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় সরকারের সিনিয়র মন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। জানাজা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের লাশের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।  এর আগে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল সারওয়ার হোসেন শ্রদ্ধা জানান।

এমপি লিটনের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী শ্রদ্ধা জানান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় আওয়ামী লীগের নেতাদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, সৈয়দ আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জহাঙ্গীর কবীর নানক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রেলমন্ত্রী মুজিবুল হক, নৌ-পরিবহনমন্ত্র শাহজাহান খান উপস্থিত ছিলেন।

এরপর সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের পক্ষে তার দলের হুইফ নুরুল ইসলাম ওমর শ্রদ্ধা জানান।

এমপি লিটনের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

জানাজার আগে মরহুমের পরিবার ও  আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখা হয়। তারা দাবি করেন, ‘জামায়াত শিবিরের চক্রান্তে এ  হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। গাইবান্ধায় এমপি লিটন ছিলেন জামায়াত শিরিরের আতঙ্ক। তিনি তার সুন্দরগঞ্জে জামায়াতের আমির গোলাম আজমকে নামতে দেননি। এটাই ছিল তার বড় দোষ।’

পরিবারের পক্ষ থেকে লিটনের সব সম্পত্তি জামায়াত শিবির নির্মূলে ব্যয় করার প্রতিশ্রুতি দেওয়া হয়। পরে মরহুমের শান্তি কামনা করে মোনাজাত করা হয়।  মোনাজাতে প্রধানমন্ত্রী ও স্পিকার অংশ নেন।

/ইএইচএস/এসএনএইচ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম