হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউশন আইনের খসড়ায় নীতিগত অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৭, ১৪:২৫আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৬:৪৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ জানুয়ারি সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে সভাপত্বি করেন

হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউশন আইন-২০১৬ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউশনটি ১৯৭৭ সালের সামরিক সরকারের অর্ডিন্যান্স অনুযায়ী চলছিল। এখন আইন করা হচ্ছে। পুরাতন আইন অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধান ছিলেন একজন পরিচালক। এখন প্রতিষ্ঠানের প্রধানের পদ হবে মহাপরিচালক। এছাড়া ২০ সদস্যের পরিচালনা পরিষদ গঠন করা হবে।’

তিনি আরও বলেন, ‘এছাড়া মন্ত্রিপরিষদ বৈঠকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৬ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আইন অনুযায়ী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এলাকায় মাস্টার প্ল্যান ভঙ্গ করে কেউ ভবন নির্মাণ করলে সর্বোচ্চ জরিমানা ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।’

বৈঠকে বাংলাদেশ ভেটেরেনারি কাউন্সিল আইন-২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ১৯৮২ সালের সামরিক সরকারের অর্ডিন্যান্স অনুযায়ী ভেটেরেনারি কাউন্সিল পরিচালিত হয়ে আসছিল।

শফিউল আলম বলেন, ‘বৈঠকে গাইবান্ধা-১ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন ও আপিল বিভাগের বিচারপতি বজলুর রহমানের মৃত্যুতে সর্বসম্মতক্রমে দুটি পৃথক শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।’

/এসআই/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম