প্রধানমন্ত্রীর দিল্লি সফর উপলক্ষে ১৯ চুক্তির খসড়া চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৭, ০২:৪৬আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ০২:৪৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেব্রুয়ারি মাসে ভারত সফরকালে  স্বাক্ষরের জন্য ১৯টি দলিলের খসড়া চূড়ান্ত করা হয়েছে। এছাড়া আগামী একমাসের মধ্যে আরও প্রায় ১২টি দলিল চূড়ান্ত করা হবে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

এ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন,  ‘ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এ সফরের আয়োজনের জন্য আলোচনা চলছে।’  তিনি বলেন, ‘আমরা ৫০টিরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করেছি। এরমধ্যে ১৯টি চূড়ান্ত করা হয়েছে। আরও এক ডজনের মতো চুক্তি ও সমঝোতা চূড়ান্ত করা হবে।’

জানা গেছে, এরই মধ্যে নিউক্লিয়ার শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, স্যাটেলাইট, যোগাযোগ, বাণিজ্য, দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে স্ট্যান্ডার্ড অব প্রসিডিউর, সামরিক সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক, দুই দেশের আইন মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক, সীমান্ত হাট, পায়রা সুমদ্র বন্দর, আউটার স্পেস সহযোগিতা ইত্যাদি ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন, ‘এ সফরে বাংলাদেশের পক্ষ থেকে পানি সহযোগিতার ওপর জোর দেওয়া হবে।’ তিনি বলেন, ‘আমরা তিস্তা পানি চুক্তি স্বাক্ষর ও গঙ্গা ব্যারাজ প্রকল্পে ভারতের সহযোগিতা চাই। এ বিষয়টি জোরালোভাবে এ সফরে বাংলাদেশের পক্ষ থেকে বলা হবে।’ এছাড়া প্রকল্প সহায়তা হিসাবে কয়েকটি প্রকল্পে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তির জন্য আলোচনা চলছে বলে তিনি জানান।

গত অক্টোবর মাসে চীনের প্রেসিডেন্টের ঢাকা সফরের সময়ে বেইজিং ২৪.৫ বিলিয়ন ডলারের সহযোগিতার বিষয়ে একমত হয়েছে। আমরা আশা করি, ভারত একই ধরনের সহযোগিতার বিষয়ে একমত হবে।

/এসএসজেড/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম