২০১৬ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪ হাজার ৩১২টি। এতে প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৫৫ জন। আর আহত হয়েছেন ১৫ হাজার ৯১৪ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি একথা জানিয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত বাংলাদেশের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদন ২০১৬ প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক বলেন, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি পর্যবেক্ষণ মতে বিদায়ী ২০১৬ সালে সারাদেশে ৪৩১২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৫৫ জন। আর আহত হয়েছেন ১৫ হাজার ৯১৪ জন। আহতদের মধ্যে হাত-পা বা অন্য অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গু হয়েছে ৯২৩ জন।
তিনি আরও বলেন, ২০১৬ সালে এক হাজার ৬৩টি বাস, এক হাজার ১৮৭টি ট্রাক ও কাভার্ডভ্যান, ৫৯৭টি হিউম্যান হলার ৬৪৯টি কার জিপ মাইক্রোবাস ৯৭৩টি অটোরিকশা এক হাজার ৪৪৯টি মোটরসাইকেল, এক হাজার ১৯০টি ব্যাটারি চালিত রিকশা ৮৬৩টি নছিমন করিমন দুর্ঘটনার কবলে পড়ে।
সংবাদ সম্মলনে আরও উপস্থিত ছিলেন, সাবেক যোগাযোগ সচিব মাহবুবুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদসহ অনেকে।
/আরএআর/এসটি/








