আগামী শুক্রবার (৬ জানুয়ারি) ডিসিসি পাকা মার্কেট খুলে দেওয় হবে। ডিসিসি পাকা মার্কেটের সভাপতি এস এম তালাল রেজবী বুধবার একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা শুক্রবার মার্কেট খুলে দিচ্ছি। এজন্য বুধ ও বৃহস্পতিবার পরিচ্ছন্নতার কাজ চলবে। এরই মধ্যে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী, ব্যবসায়ী ও কর্মচারীরও পরিচ্ছন্নতার কাজ করছেন।’
সোমবার রাত ২টায় লাগা আগুন ১৬ ঘণ্টা নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। পুরোপুরি নেভাবে আরও সময় লাগবে বলে ফায়ার সার্ভিস। তবে এরই মধ্যে মার্কেটের ধসে পড়া অংশ সরিয়ে নেওয়ার কাজ চলছে। আর পাকা মার্কেটের ব্যবসায়ী, দোকান কর্মচারীরা যার যার দোকান পরিষ্কার শুরু করেছেন।
প্রসঙ্গত, সোমবার রাত ২টার দিকে ডিসিসির দুটি মার্কেটে আগুন লাগে। আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে কাঁচা মার্কেটটি ধসে পড়ে। পরে আগুন পাকা মার্কেটে ছড়িয়ে পড়ে। ১৬ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ।
ডিসিসি কাঁচা ও পাকা মার্কেটে ৬ শতাধিক দোকান ছিল। আগুনে প্রায় আড়াইশ’ দোকান পুরোপুরি পুড়ে গেছে এবং বাকিগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
/এআরআর/এসটি/








