অভিজ্ঞ শিক্ষক দিয়ে এসএসসি-এইচএসসি'র খাতা দেখাতে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৭, ১৫:৫২আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৫:৫৫

অভিজ্ঞ শিক্ষক দিয়ে এসএসসি-এইচএসসি'র খাতা দেখাতে হাইকোর্টের রুল যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক দিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার খাতা দেখার জন্য কেন নির্দেশনা দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে খাতা দেখতে কেন প্রয়োজনীয় সময় বরাদ্দ থাকবে না তাও রুলে জানতে চাওয়া হয়েছে। বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

শিক্ষা সচিব,শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। শুনানি শেষে আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, ‘গত ২৩ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে পাবলিক পরীক্ষায় খাতা দেখা ও ফলাফল ত্রুটিপূর্ণ হওয়ার সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের ভিত্তিতে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী রিট দায়ের করেন। রিট আবেদনে উল্লেখ করা হয়,পরীক্ষায় ফল প্রকাশের পর শত শত শিক্ষার্থী নম্বর বেশি পাচ্ছে। পরীক্ষার খাতা দেখার জন্য প্রয়োজনীয় সময় না দেওয়ায় ফলাফলে প্রভাব পড়ছে।’
/ইউআই /এপিএইচ/
আরও পড়ুন: জান্নাতবাগ বস্তি উচ্ছেদ ছয় মাসের জন্য স্থগিত

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম