সরকারি সব কর্মকর্তা-কর্মচারী আসছেন কর্পোরেট সিমের আওতায়

এস এম আববাস
০৬ জানুয়ারি ২০১৭, ০৬:২৬আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ০৬:৪৮

সিমকার্ড

সরকারি অফিসের অনেক টেলিফোনই সচল নেই। এ কারণে দাফতরিক কাজে অনেক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে জরুরি প্রয়োজনে যোগাযোগ করা যায় না। এ অবস্থা নিরসনে সব অফিসের টেলিফোন সচল রাখার নির্দেশ দিয়েছে সরকার। এর পাশাপাশি দেশের সব জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্পোরেট সিমের আওতায় আনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

গত ২২ ডিসেম্বর নেওয়া সরকারি এ সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবস্থা নিতে এরইমধ্যে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস বাংলা ট্রিবিউনকে বলেন,‘সরকারি সব অফিসে টেলিফোন সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। জরুরি প্রয়োজনে যেকোনও সময় যোগাযোগের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্পোরেট সিম চালু করার ব্যবস্থাও নিতে জেলা বলা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় ছাড়াও সরকারি অন্য দফতরের কর্মকর্তাদের কর্পোরেট সিম চালু করার ব্যাপারে সরকারি সিদ্ধান্ত অবহিত করছেন জেলা প্রশাসকরা।’

‘মাঠ প্রশাসনে সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের কর্পোরেট সিম দেওয়া হয়েছে’ উল্লেখ করে বরিশালের বিভাগীয় কমিশনার জানান, ‘বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের কার্যালয় ছাড়াও অন্য কিছু দফতরের কর্মকর্তাদের কর্পোরেট সিম আগে থেকেই চালু রয়েছে। এখন কর্মচারীদের ক্ষেত্রে কীভাবে এসব সিম চালু করা যায় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এসএমএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম