নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ৯ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আহ্বানে সংলাপে যোগ দিচ্ছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ৯ জানুয়ারি বিকালে বঙ্গবভবনে রাষ্ট্রপতির সংলাপে দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে।
দলটির প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম জানান, সংলাপে অংশ নিতে এরই মধ্যে প্রতিনিধি দলের নাম বঙ্গভবনে প্রেরণ করা হয়েছে। প্রতিনিধি দলে রয়েছেন, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, দলের আমিরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, মাহবুবুর রহমান ও গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, মাওলানা আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম।
/সিএ/এসটি/








