৩১তম জাতীয় কবিতা উৎসব ১ ও ২ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৭, ১৫:২৪আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৫:২৬

কবিতা উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ৩১তম জাতীয় কবিতা উৎসব হবে। জাতীয় কবিতা পরিষদ আয়োজিত উৎসবের এবারের স্লোগান- ‘বর্বরতা মানে না কবিতা’।

১ ফেব্রুয়ারি সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করবেন কবি বেলাল চৌধুরী। শনিবার সকালে টিএসটির দোতলায় এক সংবাদ সম্মেলনে আয়োজক পরিষদের সভাপতি কবি ড. মোহাম্মদ সামাদ এ কথা জানান।

তিনি বলেন, দেশের ৬৪টি জেলার কবিরা উৎসবে উপস্থিত থেকে তাদের নিজ নিজ কবিতা আবৃত্তি করতে পারবেন। এজন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী কবিদের বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত টিএসসি’র দোতলায় এসে নাম রেজিস্ট্রেশন ও যে কবিতা আবৃত্তি করবেন তার কপি জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

এবারের উৎসবে ভারত, চীন ও সুইডেনসহ ১৫ দেশের কবিদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্যবারের মতো এবারও ভারতের বিভিন্ন রাজ্যের ও বিভিন্ন ভাষার কবি উৎসবে আসবেন।

তিনি বলেন, ১ ফেব্রুয়ারি কবিতা উৎসবের পাশাপাশি বাংলা একাডেমিতে ‘অমর একুশে গ্রন্থমেলা’র উদ্বোধন হবে। গ্রন্থমেলাকে কেন্দ্র করে একাডেমি চার দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য উৎসবের আয়োজন করবে। ওই উৎসবের কবি-সাহিত্যিকরা  এ উৎসবে শামিল হবেন। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম