আগুন লাগেনি, ভ্যাকুয়ামের ধোঁয়া: বিএসএমএমইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৭, ১৫:৩৭আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৫:৪৫

বিএসএমএমইউ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আগুন লাগার কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসএমএমইউ পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আন্ডারগ্রাউন্ডে ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্টের ফ্রিকশনে সামান্য ধোঁয়া দেখা গিয়েছিল মাত্র। এতে হাসপাতালের চিকিৎসাসেবায় কোনও ধরনের প্রভাব পড়েনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আব্দুল্লাহ আল হারুন জানান, প্রকৃতপক্ষে আগুন লাগার কোনও ঘটনা ঘটেনি। প্রথমে ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্টে ফ্রিকশনে ধোঁয়া পরিলক্ষিত হয়। ওভার হিটের কারণে এটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত ফায়ার ডিসটিংগুইশার ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবায় কোনও ধরনের প্রভাব পড়েনি এবং হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক ছিল বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। ধোঁয়া সৃষ্টির কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানান বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আন্ডারগ্রাউন্ডে আজ শনিবার (৭ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্টের ফ্রিকশনে সামান্য ধোঁয়া দেখা যায়। এরপর দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে এবং ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্টের বৈদ্যুতিক লাইন বন্ধ করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় সহায়তার পর তারা চলে যান।
উল্লেখ্য, বিএসএমএমইউ কেবিন ব্লকের আন্ডারগ্রাউন্ডে (বেইজমেন্ট) ভ্যাকুয়াম এয়ারপ্ল্যান্ট, গ্যাসপ্ল্যান্টসহ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে।

/জেএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম