সম্মিলিত উদ্যোগ থাকলে দেশকে দারিদ্র্যমুক্ত করতে পারবো: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৭, ১৮:৩৭আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ০৮:৩৫

গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা  (ছবি: পিআিইডি) উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সবার সম্মিলিত উদ্যোগ থাকলে বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করতে পারব। নিজের পায়ে দাঁড়াতে পারব, মর্যাদা নিয়ে চলতে পারব। এ জন্য দলমত নির্বিশেষে সব শ্রেণি ও পেশার মানুষের সহযোগিতা কামনা করি।’ সোমবার (৯ জানুয়ারি) বিকেলে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪ জেলায় একযোগে উন্নয়ন মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এ উন্নয়ন মেলা চলবে ১১ জুলাই পর্যন্ত।

প্রধানমন্ত্রী বলেন, ‘সবার সহযোগিতা চাই এ জন্য যে, দেশকে আমরা যে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি, এর গতি যেন থেমে না যায়। এই উন্নয়নের গতিধারা যেন সবসময় অব্যাহত থাকে। যেন দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারি।’

উন্নয়ন কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ৬৪ জেলা ও ৪৯০টি উপজেলায় উন্নয়ন মেলা করছি। বিভিন্ন দেশে আমাদের যেসব দূতাবাস রয়েছে তারাও সুবিধা মতো সময়ে এই মেলার আয়োজন করছে, যেন বিদেশিরাও জানতে পারে আমরা উন্নয়নের জন্য কী কী কাজ করছি। মেলায় আমরা সরকারি সেবাগুলোর তথ্যচিত্র দেখাচ্ছি। এভাবে মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে। মুখে হয়তো আমরা এমডিজি, এসডিজি বলি। কিন্তু এ থেকে দেশের মানুষ কী কী সুবিধা পাবে, তা এই মেলার মধ্য দিয়ে জানা যাবে।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব। কোন অঞ্চলে কী উৎপাদিত হয়, তার ভিত্তিতে কিভাবে শিল্পাঞ্চল গড়ে তোলা যায়, তা নিয়ে ভাবছি আমরা। আমাদের অর্থনৈতিক অঞ্চলে যেন আরও বিনিয়োগ আসে, সে পদক্ষেপ নিয়েছি। আরও কী কী হলে ভালো হয়, সে মতও নিচ্ছি আমরা। কেউ সমস্যায় পড়লে সমাধান করা হচ্ছে। প্রযুক্তিগত উন্নয়ন করেছি বলেই আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উন্নয়ন মেলার উদ্বোধন করছি। আপনাদের কথা শুনছি।’

উন্নয়ন মেলায় জনপ্রতিনিধি, কৃষক, শ্রমিক, সবাই থাকবে জানিয়ে সরকার প্রধান বলেন, ‘উন্নয়নের তথ্য ও ভবিষ্যতে কী সম্ভাবনা রয়েছে, তা জানার ক্ষেত্রে এটি সুবর্ণ সুযোগ।’

শেখ হাসিনা বলেন, ‘জঙ্গিবাদ-সন্ত্রাসবাদবিরোধী যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি, আমি মনে করি এ জন্য প্রত্যেকের সামাজিক চেতনা গড়ে তোলা উচিত।’ তিনি  বলেন, ‘দেশকে পিছিয়ে দেওয়ার দিন শেষ হয়েছে। হত্যা-ক্যু’র রাজনীতি বিদায় নিয়েছে। এখন আমরা উন্নয়নের মহাসড়কে।’ বাংলাদেশ এখন বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল বলেও তিনি মন্তব্য করেন।

 আরও পড়ুন: সমাবেশের অনুমতি দেওয়া সরকারের বিষয় নয়: ওবায়দুল কাদের

/পিএইচসি/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান