সমাবেশের অনুমতি দেওয়া সরকারের বিষয় নয়: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৭, ১৬:৩৭আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৭:০৬

সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে ওবায়দুল কাদেরসহ দলীয় নেতারা

রাজধানীতে কোনও রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেওয়া সরকারের বিষয় নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

‘কর্মসূচি পালনে সরকার দ্বৈত নীতি পালন করছে’ সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আলমগীরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যবর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের স্টেজ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামীকালের (১০ জানুয়ারি) জনসভার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কয়েক লাখ মুজিব প্রেমী এ সমাবেশে অংশ নেবেন।’

সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সমাবেশের অনুমতি দেওয়া না দেওয়া সরকারের বিষয় নয়। ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ কোনও নৈরাজ্যে ইঙ্গিত দিয়েছে কিনা? আমার মনে হয় সে রকম কোনও বিষয় থেকে তাদের সমাবেশের অনুমোদন দেওয়া হয়নি। অতীতে দেখা গেছে তারা সমাবেশের অনুমতি নিয়ে নৈরাজ্য করেছে। এখানেও সেরকম কিছু ছিল কিনা তা ডিএমপি জানে। আমি এ বিষয়ে কিছুই জানি না। তাছাড়া আমরা অনুমোদন দেওয়ার কেউ না।’

আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, ‘মঙ্গলবার সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। আওয়ামী লীগের ২০তম সম্মেলনের পর এটাই প্রথম জনসভা। সভায় নীতিনির্ধারণী বক্তব্যের পাশাপাশি উন্নয়নের মহাসড়কে অভিযাত্রায় কিছু বাধা ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ ও প্রতিহত করার নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।’

/পিএইচসি/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের