সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা খোকন ও শিরিন সুলতানা আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৭, ২২:২৭আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ২৩:১১

খায়রুল কবির খোকন ও তার স্ত্রী শিরিন সুলতানা সড়ক দুর্ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও তার স্ত্রী বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী থেকে ঢাকায় আসার পথে চানপুর নামক স্থানে একটি বাস তাদের গাড়িতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকেই রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।  বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

পরে রাত ১১টা ৫ মিনিটে চিকিৎসকের বরাত দিয়ে শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, খায়রুল কবির খোকন ও তার স্ত্রী শিরিন সুলতানা দুজনই এখন আশঙ্কামুক্ত। তবে মাথায় আঘাত পাওয়ায় তাদের সিটিস্ক্যান করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতারা হাসপাতালে তাদের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। 

/এসটিএস/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম