পান্থপথে সড়ক দুর্ঘটনায় ‘প্রথম আলো’র ফটোসাংবাদিক গুরুতর আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৭, ০২:২৮আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ০২:৪৫
image

ফটোসাংবাদিক জিয়া ইসলাম রাজধানীর পান্থপথে সড়ক দুর্ঘটনায় দৈনিক ‘প্রথম আলো’ পত্রিকার ফটোসাংবাদিক জিয়া ইসলাম আহত  হয়েছেন। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
ঢামেকের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই ) বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে আহত জিয়া ইসলাম কারওয়ান বাজারের অফিস থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। মার্কেটের সামনে আসার পর তিনি দুর্ঘটনায় আহত হন। পরে পথচারীরা রাত সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসে।
তবে কোনও গাড়ি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে কিনা অথবা কিভাবে এ দুর্ঘটনা হয়েছে সে সম্পর্কে বাচ্চু মিয়া নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।
/এআইবি/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক