ভুলত্রুটি ঠিক করে শিশুদের পড়ানোর নির্দেশ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৭, ১২:২৭আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৩:০৬

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পাঠ্যবইয়ের ভুলত্রুটি স্বীকার করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘অনেক বড় সাফল্যের মধ্যে কিছু ভুলত্রুটি-ব্যর্থতা থাকতেই পারে। শিক্ষকরা সংশোধন করে নেবেন।' তিনি আরও বলেন, ‘অবস্থা বুঝেই ব্যবস্থা নেওয়া হবে। ভুলত্রুটি সংশোধনে কমিটি গঠন করা হয়েছে। অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বড় ভুলগুলো অমিট (বাদ) করে দেওয়া হবে।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে পাঠ্যবইয়ের ভুল নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। ভুলত্রুটির জন্য সমালোচনা না করে, শিশুদের নিরুৎসহিত না করে তাদের উৎসাহিত করতে অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।

ভুলত্রুটি যা হয়েছে তা ঠিক করে শিশুদের পড়ানোর নির্দেশ দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি জানান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহী রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। কমিটির প্রতিবেদন পেলে সেই আলোকে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, ‘দুটি বড় ভুল চিহ্নিত করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) দুই কর্মকর্তাকে ওসডি করা হয়েছে। এনসিটিবিও ভুলত্রুটি খুঁজে বের করতে কমিটি গঠন করেছে।’

শিক্ষামন্ত্রী বলেন, 'বড় ভুলগুলো রিপ্লেস করে দেওয়া হবে। প্রয়োজনে পাতাগুলো ওমিট করে দেওয়া হবে।'

এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, 'পাঠ্যসূচির বিষয়ে হেফাজতের দাবিকে প্রাধান্য দেওয়া হয়নি। মুক্তিযুদ্ধের চেতনাকে গুরুত্ব দেওয়া হয়েছে।'

আরও পড়ুন- 

ছিনতাইকারীদের সঙ্গে থানার ‘সেটিং আছে’!
সুন্দরগঞ্জের সর্বত্রই আতঙ্ক, এমপির খুনিরা ধরা না পড়ায় ক্ষোভ

/এসএমএ/ এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান