সীমান্ত স্কয়ারে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৭, ১৮:২১আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৮:২৯

সীমান্ত স্কয়ার

রাজধানীর ঝিকাতলায় অবস্থিত সীমান্ত স্কয়ার শপিং মলে আগুন লাগার ঘটনা ঘটেছে।
সাবেক রাইফেলস স্কয়ার নামের এই বহুতল মার্কেটে ৬ষ্ঠ তলায় অবস্থিত ন্যাশনাল ব্যাংকে বিকাল ৫টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পরে ফায়ার সার্ভিসের আরেক ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক জানান, ন্যাশনাল ব্যাংকের ভেতরে এর রিসিপশনের পাশে একটি বৈদ্যুতিক বাল্ব ফেটে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর ও পলাশীর ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই ব্যাংকটির কর্মীরা নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থার মাধ্যমে আগুন নিভিয়ে ফেলে।
এ ঘটনায় ভবনটির কোনও ক্ষয়-ক্ষতি হয়নি বলেও দাবি করেন তিনি।
/এআরআর/আরজে/টিএন/

আরও পড়ুন: দিয়াবাড়িতে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম