পৃথিবীর সব সম্পদ গুটিকয়েক ব্যক্তির কাছে কেন্দ্রীভূত: ইউনূস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৭, ২১:০৮আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ২১:০৮

ড. মোহাম্মদ ইউনূস পৃথিবীর সব সম্পদ গুটিকয়েক ব্যক্তির কাছে কেন্দ্রীভূত হচ্ছে বলে জানিয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘এই অবস্থা চলতে থাকলে পৃথিবী জুড়ে সামাজিক বিপর্যয় নেমে আসতে বাধ্য।’

সোমবার ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে অনুষ্ঠিত ‘টাটা সাসটেইন্যাবিলিটি কনক্লাভ অন ফিউচার প্রুফ বিজনেস’ শীর্ষক এক সম্মেলনে তিনি এ কথা বলেন। মঙ্গলবার ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

অধ্যাপক ইউনূস বলেন, ‘প্রতিটি মানুষই জন্মগতভাবে একজন উদ্যোক্তা। চাকরি খোঁজার জন্য নয় বরং কাজ সৃষ্টি করতেই মানুষের জন্ম হয়েছে। অন্যের জন্য কাজ করতে মানুষ জন্ম নেয় না। আমাদের উচিত তরুণদেরকে উদ্যোক্তা হতে উৎসাহিত করা। প্রতিটি মানুষই যাতে তার নিজের ব্যবসা শুরু করতে পারে সেজন্য উপযুক্ত ইকো-সিস্টেম গড়ে তোলা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত মুনাফার জন্য ব্যবসা নয়, ব্যবসা মূলত সমস্যা সমাধানের জন্য। মুনাফা জমিয়ে তা পরহিতকর কাজে ব্যবহার করার পরিবর্তে সামাজিক ব্যবসা এখন একটি নতুন, টেকসই পথ দেখাচ্ছে। টাকা আয়ে সুখ আছে, কিন্তু অন্য মানুষকে সুখী করা পরম সুখের।’

/জিএম/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম