জাবির দুই হলের ছাত্রলীগ শাখার মধ্যে সংঘর্ষ, আহত ১

জাবি প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৭, ১১:৪৬আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১১:৪৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ ঘটনা ঘটে। ঘটনায় আহত মওলানা ভাসানী হলের ছাত্রলীগ কর্মী জহিরুল ইসলামকে (পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ, ৪১ ব্যাচ) সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে কনসার্ট চলাকালীন আসন দখলকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মীদের সঙ্গে মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বাক-বিতণ্ডা হয়। এ ঘটনার জেরে কেন্দ্রীয় খেলার মাঠে উভয় পক্ষের মাঝে দুই দফা মারামারি ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে সমঝোতার জন্য মওলানা ভাসানী হলের ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বটতলায় একত্রিত হলে রাত ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী শামীম মোল্লার অনুসারী মিজানুর রহমান (প্রত্নতত্ত্ব, ৪১ ব্যাচ), তোফায়েল আহমেদ (নৃবিজ্ঞান, ৪২ ব্যাচ), ইশতিয়াক আহমেদ (উদ্ভিদবিজ্ঞান, ৪২ ব্যাচ), ইয়াসিন (ভূগোল ও পরিবেশ, ৪২ ব্যাচ), শিহাব (দর্শন, ৪২ ব্যাচ), নাজমুল (গণিত, ৪২ ব্যাচ), লিটন (দর্শন, ৪৩ ব্যাচ), শাওন সহ প্রায় ৩০-৪০ জন ছাত্রলীগ কর্মী লোহার পাইপ, রড সহ দেশীয় অস্ত্র নিয়ে ভাসানী হলের ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালালে জহিরুল ইসলাম আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে এনাম মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন।

এ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে হল দুটির নেতাকর্মীরা তাদের হলের সামনে অবস্থান নেন। পরে উভয় হলের সিনিয়র নেতা-কর্মীরা বিষয়টির মীমাংসা করেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘ঘটনা তদন্তের ভিত্তিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রাথমিক প্রতিবেদন জমা দেব। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম