ভুলে ভরা পাঠ্যবই প্রত্যাহারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৭, ১৪:৩২আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৪:৩৪

ভুলে ভরা পাঠ্যবই প্রত্যাহারের দাবি

ভুলে ভরা পাঠ্যবই অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি প্রগতিশীল সংগঠন। বুধবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটির গোল টেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

পাঠ্যবইয়ে সাম্প্রদায়িক ও ধর্মীয় বৈষম্যমূলক বিষয় অন্তর্ভুক্তি, দেশের প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেওয়াসহ নানা অসঙ্গতির প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি ঘোষণার লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উদীচী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, বাংলাদেশ মহিলা পরিষদ, খেলাঘর, ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশন যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ ঘটনার প্রতিবাদে আগামী ১৫ জানুয়ারি সকাল ১১টায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তুক বোর্ডের (এনসিটিবি) সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে  এ সংগঠনগুলো।
সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, বর্তমান সরকার একদিকে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টালারেন্সের কথা বলছে। অন্যদিকে পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিচ্ছে জঙ্গিবাদের সুপ্ত উপাদান।  সরকারের এ সিদ্ধান্তের কারণে দেশের শিক্ষাব্যবস্থা আজ ধ্বংসের মুখে।   এই পাঠ্যবইয়ে প্রতিফলতি হচ্ছে হেফাজত ও চরমোনাইয়ের পাকিস্তানি আদর্শ।
এজন্য তারা শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার পদত্যাগের দাবি করেছেন।
এ সময় সংবাদ সম্মেল সাম্প্রদায়িকতা, বৈষম্যমূলক ও ভুলে ভরা পাঠ্যপুস্তুক অবিলম্বে প্রত্যাহাসহ ৮ দফা দাবি জানিয়েছেন।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জিলানী শুভর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উদীচীর সভাপতি ডশফিউদ্দিন আহমেদ।

আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় আসলে ঢাকার নাম জিয়া সিটি করা হবে: দুদু

/আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক