রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ফের প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ জানুয়ারি ২০১৭, ০৩:৩৭আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ০৪:৩৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের সে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারের প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সফররত মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উ কিয়াও টিন সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠকে তিনি বলেন, ‘দু’দেশ আলোচনার মাধ্যমে শরণার্থী সমস্যার একটি স্থায়ী সমাধানে উপনীত হতে পারে।’
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পরে সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। এসময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে তার সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির পুনরোল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ প্রতিবেশি কোনও দেশের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনার জন্য কোনও সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে তার ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেবে না।’
দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সবসময় তার প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। মিয়ানমারের সঙ্গে সম্পর্ককে আরও জোরদার করতে সম্ভাব্য সবকিছুই করা হবে।’
তার সরকারের শাসনামলে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের এই উন্নয়ন অভিজ্ঞতা থেকে মিয়ানমার শিক্ষা নিতে পারে।’ প্রধানমন্ত্রী মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর অং সান সুচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠককালে মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে অং সান সুচির একটি চিঠি হস্তান্তর করেন এবং বলেন, ‘বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও সহযোগিতাপূর্ণ করতে ইচ্ছুক মিয়ানমার।’ দু’দেশের মধ্যে একটি সীমান্ত লিয়াজোঁ অফিস খোলা ও দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তথ্যবিনিময়ের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন উ কিয়াও টিন।
বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ মিয়ো মিন্ট উপস্থিত ছিলেন। বাসস

আরও পড়ুন-

রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জোরালো আহ্বান বাংলাদেশের

মিয়ানমারের বিশেষ দূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী-সচিবের বৈঠক

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক