রোহিঙ্গাদের দ্রুত ফেরত নিতে কমিটি গঠনের প্রস্তাব বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৭, ১৩:২৯আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১৪:৪৮

বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করছেন পররাষ্টমন্ত্রী
বাংলাদেশ ও মিয়ানমার একসঙ্গে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপত্তা ও টেকসই জীবন ব্যবস্থার জন্য আলোচনা করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত চিও তিনের সঙ্গে আলোচনার সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া রাখাইন মুসলমানদের মিয়ানমারের নাগরিকত্ব বা স্থায়ী বাসিন্দা হওয়ার বিষয়টি যাচাইয়ের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে ঢাকা। মিয়ানমারের বিশেষ দূত প্রস্তাবটি তার দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপস্থাপন করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন।’

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিশেষ দূতের সফর দুদেশের মধ্যকার জটিল বিষয়ে আলোচনার পথ সুগম করবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে।’

মন্ত্রী জানান, ‘বৈঠকে রাখাইন রাজ্যে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানানো হয়, যাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকরা পূর্ণ নিরাপত্তা ও জীবিকার নিশ্চয়তাসহ দ্রুত নিজ আবাসে ফিরে যেতে পারেন।’

তিনি বলেন, ‘বৈঠকে রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীর গণহারে বাংলাদেশে আশ্রয় গ্রহণের প্রকৃত কারণ অনুসন্ধান ও মূল সমস্যা সমাধানের লক্ষ্যে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য মিয়ারমানকে অনুরোধ জানানো হয়েছে, যাতে এ সমস্যা বারবার তৈরি না হয়।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘২০১৬ সালের ৯ অক্টোবরের পর থেকে এখনও পর্যন্ত দেশে ৬৫ হাজারের মতো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এছাড়া তিন লাখ রোহিঙ্গা আগে থেকেই বাংলাদেশে অবস্থান করছিল।’

আরও পড়ুন:
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ফের প্রধানমন্ত্রীর আহ্বান

মিয়ানমারের বিশেষ দূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী-সচিবের বৈঠক

/এসএসজেড/বিটি/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম