‘কিছু অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্ত ক্ষুণ্ন হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৭, ১৯:৪৮আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১৯:৫০

বনানীতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কিছু অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনএসসি) মেয়র আনিসুল হক। তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অজান্তে নিচের পর্যায় থেকে সরকারি জমি বরাদ্দ দেওয়ার মাধ্যমে যে অব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে, তা থেকে শহরকে মুক্তি দিতে হবে।’ বৃহস্পতিবার রাজধানীর বনানী রেলস্টেশন এলাকায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বৃহস্পতিবার বনানী রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় রেলস্টেশন সংলগ্ন ‘তেহারি অন হুইলস’ এবং ‘বনানী ফাস্টফুড’ নামের দু’টি দোকান উচ্ছেদ করা হয়।

ম্যাজিস্ট্রেট জানান, এ দুটি প্রতিষ্ঠান বৈধ ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিল। রেলবিভাগ থেকে বরাদ্দপ্রাপ্ত জমির চাইতে বেশি জায়গা নিয়ে প্রতিষ্ঠান দু’টি কার্যক্রম চালাচ্ছিল। এতে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ কারণে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর অধীনে দোকান দু’টি উচ্ছেদ করা হয়েছে।

এরপর ভ্রাম্যমাণ আদালত মহাখালী ফ্লাইওভারের দু’পাশে অভিযান চালিয়ে ফুটপাত দখলকারী প্রায় ২ হাজার খোলা ছাউনির কাচা-পাকা দোকান, কয়েকটি দোকানের বর্ধিত অংশ এবং ফ্লাইওভারের নিচের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এসময় ৩টি দোকানের ট্রেড লাইসেন্স জব্দ করা হয়।

অভিযানকালে মেয়র ছাড়াও যারা উপস্থিত ছিলেন তারা হলেন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আনোয়ারুল ইসলাম, অঞ্চল-৩ এর নির্বাহী কর্মকর্তা মু. নুরুজ্জামান শরীফ, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নাসির, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামন রাজিব প্রমুখ।

/ওএফ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক