ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম সম্মেলনে যোগ দিতে রবিবার (১৫ জানুয়ারি) পাঁচদিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইজারল্যান্ড থেকে দুবাই হয়ে ২১ জানুয়ারি তার দেশে ফেরার কথা। প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিমা বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন।
জেনেভায় অনুষ্ঠেয় চারদিনের এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় তিন হাজার ব্যবসায়ী নেতা, রাজনৈতিক নেতরা বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করবেন।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৭তম বার্ষিক সভায় ২০১৭ সালে নেতৃত্বের জন্য পাঁচটি চ্যালেঞ্জের ওপর গুরুত্বারোপ করা হবে। জি-২০ ভুক্ত দেশসহ ৭০টি দেশের সরকারি প্রতিনিধিদল ছাড়াও জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস যোগদান করবেন।
এবারের সম্মেলন উদ্বোধন করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবারই প্রথম সম্মেলনে চীনের সবচেয়ে প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।
/পিএইচসি/এসটি/








