বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ২০ জানুয়ারি শুরু

গাজীপুর প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৭, ১৪:৪৪আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৪:৪৮

বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আগামী ২০ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে দেশের অবশিষ্ট ১৫টি জেলাসহ ঢাকা জেলার বাকি অংশের তাবলিগ অনুসারী মুসল্লিরা অংশ নেবেন। বিশ্ব ইজতেমায় লাখ লাখ মানুষের ভিড় সামলাতে কয়েক বছর ধরে এ উদ্যোগ নিয়েছে তাবলিগ কর্তৃপক্ষ। বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

দ্বিতীয় পর্বে অংশ নিতে ইচ্ছুক মুসল্লিদের খিত্তাওয়ারি অবস্থানের অনুরোধ জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

মো. গিয়াস উদ্দিন জানান, আগামী ২০ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের ইজতেমায় জেলা অনুযায়ী খিত্তা বণ্টন করা হয়েছে। ঢাকা জেলার মুসল্লিরা ১ থেকে ৫ নং খিত্তায়, মেহেরপুর জেলার মুসল্লিরা ৬ নং খিত্তায়, ঢাকা জেলার অবশিষ্ট মুসল্লিরা ৭ নং খিত্তায়, বাগেরহাটের মুসল্লিরা ৮ নং খিত্তায়,  রাজবাড়ির মুসল্লিরা ৯ নং খিত্তায়, দিনাজপুরের মুসল্লিরা ১০ নং খিত্তায়, হবিগঞ্জের মুসল্লিরা ১১নং খিত্তায়, মুন্সীগঞ্জের মুসল্লিরা ১২ ও ১৩ নং খিত্তায়, কিশোরগঞ্জের মুসল্লিরা ১৪ ও ১৫ নং খিত্তায়, কক্সবাজারের মুসল্লিরা ১৬ নং খিত্তায়, নোয়াখালীর মুসল্লিরা ১৭ ও ১৮ নং খিত্তায়, বাগেরহাটের মুসল্লিরা ১৯ নং খিত্তায়, চাঁদপুরের মুসল্লিরা ২০ নং খিত্তায়, পাবনায় মুসল্লিরা ২১ ও ২২ নং খিত্তায়, নওগাঁয় মুসল্লিরা ২৩ নং খিত্তায়, কুষ্টিয়ার মুসল্লিরা ২৪ নং খিত্তায়, বরগুনা জেলার মুসল্লিরা ২৫ নং খিত্তায় এবং বরিশাল জেলার মুসল্লিরা ২৬ নং খিত্তায়।

আয়োজক সূত্রে জানা গেছে, রাজধানীর কাকরাইল জামে মসজিদে প্রথম বিশ্ব ইজতেমার প্রচলন শুরু হয় ১৯৪৬ সালে। এরপর ১৯৪৮ সালে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় চট্টগ্রামে। ১৯৫৮ সালে অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। ১৯৬৬ সাল থেকে গাজীপুরের শিল্প নগরী টঙ্গীর তুরাগ তীরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত অনুষ্ঠিত হয়ে আসছে। সব মিলিয়ে ধারবাহিকভাবে প্রায় ৫২ বছর বিশ্ব ইজতেমা পরিচালিত হচ্ছে।

/টিএন/

আরও পড়ুন: ‘আমিন আমিন’ ধ্বনিতে প্রকম্পিত তুরাগ তীর

                  বিশ্ব ইজতেমায় এবারও যৌতুকবিহীন বিয়ে হয়নি

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক