নবম ওয়েজবোর্ডের দাবিতে আন্দোলনে সাংবাদিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৭, ১৫:২৬আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৭:৫২

নবম ওয়েজবোর্ডের দাবিতে আন্দোলনে সাংবাদিকরা

নবম ওয়েজবোর্ডের দাবি নিয়ে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আর কোনও আলোচনায় বসবে না বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনয়নের (বিএফইউজে)। এরই ধারাবাহিকতায় খুব শিগগিরই নবম ওয়েজবোর্ডের দাবিতে চূড়ান্ত আন্দোলনে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে নবম ওয়েজবোর্ডের দাবিতে করা সমাবেশে সাংবাদিকরা এ ঘোষণা দেন।

সমাবেশে বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারির মধ্যে দাবি আদায়ে সারাদেশের সভা সমাবেশ শেষ করা হবে। আগামী ১-৫ ফেব্রুয়ারির মধ্যে সব সাংবাদিক ফোরাম নিয়ে আলোচনায় বসবো। তারপর সবার সম্মতিক্রমে ঐক্যবদ্ধভাবে চূড়ান্ত আন্দোলনে নামা হবে বলেও জানান তিনি। 

তথ্যমন্ত্রীর সঙ্গে কোনও আলোচনায় না বসার ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে আমরা আশা রাখি।

সমাবেশে সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ তথ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘তথ্যমন্ত্রী নবাবদের সঙ্গে বৈঠক করে ষড়যন্ত্র শুরু করেছেন। সাংবাদিকদের দাবিয়ে রাখতে পারবেন না। আপনাকে অনেক সময় দিয়েছি। আর সময় দেওয়া হবে না। তীব্র আন্দোলনে আপনাকে পদত্যাগে বাধ্য করা হবে।’

এ ওয়েজবোর্ডের আওতায় অনলাইন ও টেলিভিশন মিডিয়াকে নিয়ে আসতে হবে বলেও জোর দাবি তুলেছেন সাংবাদিক নেতারা।

সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে আবার প্রেসক্লাবে ফিরে আসে।

/আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম